জুলাই অভ্যুত্থানে শহীদ শ্রমজীবীদের ‘মনে রাখছে’ তো রাষ্ট্র?
জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ; যার মধ্যে শ্রমজীবীদের তালিকা অনেক বড়। তাদের একজন শরীয়তপুরের সিএনজি চালক রাজিব হোসেন। ২০২৪ এর ১৯ জুলাই ঢাকার কদমতলীতে শহীদ হন তিনি। ৫ অগাস্টে সবাই যখন গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির উদযাপন করছে। তখন রাজিব হোসেনের পরিবারে এক অসীম শূণ্যতা।