‘সন্ধিপূজায় অপরাধের ক্ষমা হয়’
দুর্গাপূজার অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে হয় সন্ধিপূজা। মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে এ পূজার আয়োজন করা হয়। সন্ধিপূজায় পূজা দিলে সব অপরাধের ক্ষমা হয় বলে জানিয়েছেন ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহীত ধর্মদাশ চট্টোপাধ্যায়। অঞ্জলি দিয়ে দেবীর কাছে পাপমোচনের প্রার্থনা করার কথা বলেছেন ভক্তরাও।