০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
উনি আমাদের আইন উপদেষ্টা, গণঅভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত কীভাবে গণঅভ্যুত্থানকে মুজিবীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা যায়, সেই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছেন।”
“এখন সরকারের ওপরে বড় চাপ বাড়বে। সরকার এখন কি সিদ্ধান্ত নেয়, তার ওপর নির্ভর করবে। সরকারকে খুব সাবধানে সিদ্ধান্ত নিতে হবে,” বলেন অধ্যাপক নিজামউদ্দিন।
ঐকমত্য কমিশনের বাতলে দেওয়া জুলাই সনদ বা রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের পদ্ধতি নতুন সংকটের সূচনা করল কিনা, সেই শঙ্কার কথা বলেছেন কোনো কোনো বিশ্লেষক। তারা এ বিষয়ে দলগুলোর সম্মতি আদায়ের মাধ্যমে সরকারকে পরবর্তী করণীয় ঠিক করার পরামর্শ দিয়েছেন।