ফেল করে শিক্ষাপ্রণেতারা, আত্মহত্যা করে শিক্ষার্থী
যারা স্বপ্ন দেখে বা দেখতে পারে, রাষ্ট্রের অবজ্ঞার বুলডোজার দিয়ে তাদের স্বপ্নগুলো হয় মেরে ফেলা হয় বা তারা স্বপ্নের কঙ্কাল নিয়ে কোনোমতে বেঁচে থাকে। বাংলাদেশ স্বপ্নের, আবিষ্কারের ও উদ্ভাবনের দেশ নয়, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার দেশ।