১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
রাজনীতিবিদদের অসংবেদনশীল ভাষা যখন তরুণদের অহংবোধে আঘাত হানে, তখন মেসেঞ্জারে টেক্সট ছড়ানোর গতিতেই সংগঠিত হতে পারে প্রতিরোধের প্রবল ঝড়। শিক্ষাব্যবস্থাকে ল্যাবরেটরি আর শিক্ষার্থীদের ‘গিনিপিগ’ বানানোর এই নিষ্ঠুর বাস্তবতায় শিক্ষামন্ত্রীর ভুল স্বীকার কি পারবে ক্ষোভের আগুন নেভাতে?
‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
“আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, আমরা লংমার্চ করবো।"