০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
চার দাবিতে দ্বিতীয় দিনের মত মঙ্গলবার কর্মবিরতি পালন করেছেন ৭২১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের কর্মসূচির কারণে এদিন অনেক শিক্ষার্থী স্কুলে এসে ফিরে যান। স্থগিত রয়েছে বার্ষিক পরীক্ষাও।
চার দফা দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে আছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বার্ষিক পরীক্ষা চলার মাঝপথে এ কর্মসূচি চলায় বিড়ম্বনায় পড়েছে শিক্ষার্থীরা। এ কর্মসূচির কথা না জেনে পরীক্ষা দিতে স্কুলে এসে অনেককে হতাশ হতে হয়েছে।
স্কুলগুলোতে গত ২০ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।
“আমাদের দাবি যেহেতু পূরণ হয়নি, তাই আমাদের আন্দোলন চলছে এবং চলবে,” বলেন শিক্ষক ফেডারেশনের সভাপতি আখতারুল ইসলাম।
‘প্রত্যয়’ স্কিমে যুক্ত হলে অবসরপরবর্তী আর্থিক সুবিধা কমে যাওয়ার শঙ্কায় আন্দোলনে নেমেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা।
“সবারই বাক স্বাধীনতা রয়েছে। তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেব,” বলেন তিনি।