আমি অবিভক্ত শিবসেনার সদস্য, আমি জানি ‘শাহনীতি’ তৃণমূল কংগ্রেসের কী ক্ষতি করছে
ভারতের আঞ্চলিক দলগুলোকে উপড়ে ফেলতে বিজেপির সবচেয়ে বড় অস্ত্র অমিত শাহের ‘শাহনীতি’। যেখানে প্রতিপক্ষকে দুর্বল করতে আদর্শ নয়, সংখ্যার খেলা আর দুধ-কলার প্রলোভনই শেষ কথা। মহারাষ্ট্র রাজ্যসভার সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী খুব কাছ থেকে দেখেছেন কীভাবে শিবসেনা ভেঙে দেওয়া হয়েছিল। আজ তিনি সেই একই ছায়া দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের ওপর এবং এ নিয়ে লিখেছেন ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকায়।