০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে কর্মস্থল ঢাকা ছাড়ছে মানুষ। দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীরা ভিড় করছেন রাজধানীর সদরঘাটে। যদিও পদ্মা সেতুর কারণে এখন দক্ষিণের জেলাগুলোতে চলাচলে নৌপথে চাপ কমেছে। তবে ঈদের সময় দুই পথেই যাত্রীদের ভিড় থাকে।