যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে ‘বরখাস্ত’ করলেন প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দেশটির সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে পদত্যাগ করে অবিলম্বে অবসরে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে খবর দিয়েছে রয়টার্স। ২০২৩ সালে চার বছরের জন্য ওই দায়িত্ব নিলেও জেনারেল জর্জকে তার আগেই সরে যেতে হচ্ছে। এর আগে পেন্টাগনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।