প্রথম রোজায় রাজধানীতে তীব্র যানজট
রোজার প্রথম দিন সকাল গড়িয়ে দুপুর আসতেই রাজধানীর সড়কগুলোতে বাড়ে যানবাহনের চাপ। বিকালের দিকে যানজট ছাড়িয়ে চরম মাত্রায়। ইফতারের আগে গন্তব্যে ফেরার তাড়া থেকে ছুটতে থাকে সবাই। যদিও যানজটের কারণে সবাই গন্তব্যে পৌঁছাতে পারেননি। ইফতার সারতে হয়েছে রাস্তা কিংবা যানবাহনেই।