জীবনানন্দের পারমাণবিক যুদ্ধভীতি ও বিশ্বরাষ্ট্র ভাবনা
বর্তমান পৃথিবী যখন আরেকটি বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে, তখন প্রথাগত সাহিত্যের আড়ালে লুকিয়ে থাকা জীবনানন্দ দাশের রাজনৈতিক দূরদর্শিতা আমাদের নতুন করে ভাবায়। ১৯৪৮ সালে যখন বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের ঝনঝনানি আর ঠান্ডা যুদ্ধের সূচনা হচ্ছে, তখন এই কবি বিশ্বরাজনীতি ও পারমাণবিক যুদ্ধ নিয়ে কী ভাবছিলেন?