‘রূপলাল হাউজ’ থেকে ‘জামাল হাউজ’
প্রায় ২০০ বছরের পুরনো রূপলাল হাউজ পুরান ঢাকার একটি ঐতিহাসিক ভবন। এটি নির্মিত হয় আর্মেনীয় জমিদারের হাতে। ১৮৩৫ সালে এটি কিনে নেন রূপলাল দাস ও তার ভাইয়েরা। এরপর বাড়িটির নাম হয় ‘রূপলাল হাউজ’। এখন সে বাড়ির দেয়ালে ঝুলছে ‘জামাল হাউস’ এর সাইন বোর্ড।