হেমন্তে ঝুম বৃষ্টি
রাজধানীতে ঝলমলে দিন আর রোদ-গরমের মধ্যে মঙ্গলবার দুপুরে ঘনকালো হয়ে আসে আকাশ। এর কিছুক্ষণ পরই মুষলধারে নামে বৃষ্টি। হেমন্তে এমন বৃষ্টি উপভোগ করেছে নগরবাসী। তবে নানা কাজে রাস্তায় বের হওয়া মানুষেরা বৃষ্টিতে বিপাকে পড়েন। ভিজেপড়েই গন্তব্যের পথে ছোটেন অনেকে।