মিটফোর্ডের ঘটনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা, চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে জখম করা, খুলনায় যুবদলের সাবেক এক নেতাকে হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সহিংসতা বন্ধে সবার সহযোগিতাও চেয়েছেন তিনি। শনিবার ঢাকার গেণ্ডারিয়ায় মিলব্যারাক পুলিশ লাইনসের ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্স পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।