বিক্ষোভের মুখে অফিস থেকে চলে গেলেন বাসসের এমডি
এ বিষয়ে ফেইসবুক পোস্টে সংবাদ সংস্থাটির এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, “চুক্তি বাতিল ও অপসারণের নানা স্বীকৃত পদ্ধতি আছে। সেসব দিকে না গিয়ে অফিসে মব সৃষ্টি করে, হামলা করে, তালা দিয়ে সরাতে চাইছেন কেন?”