রেস্তোরাঁর চাহিদা এখন মাটির পাত্র
রোজার মাসে ইফতারির অনুষঙ্গ হিসেবে হালিম ও দইয়ের চাহিদা বাড়ে। রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁ দই-হালিম বিক্রি করে মাটির পাত্রে। তাই রোজা শুরুর আগেই দেশের বিভিন্ন এলাকা থেকে এসব পাত্র চলে আসছে রাজধানীতে। বিক্রি হচ্ছে ৮ থেকে ৯০ টাকায়।