‘গ্যাস নেই’, ‘বিক্রি বেড়েছে’ লাকড়ির চুলার
সারা দিন লাইনে গ্যাস না থাকা আর এলপি গ্যাসের কৃত্রিম সংকটে দাম বৃদ্ধির কারণে ঢাকা ও নারয়ণগঞ্জের অনেক এলাকার মানুষ এখন ব্যবহার করছেন লাকড়ির চুলা। কারিগররা বলছেন, আগের চেয়ে তারা এখন বেশি চুলা তৈরি করছেন। বিক্রিও হচ্ছে আগের চেয়ে বেশি। আকার ও নকশাভেদে ৩০০ টাকা শুরু করে ৮০০ টাকাতেও বিক্রি হচ্ছে প্রতিটি চুলা।