ঐতিহ্যের স্মারক খান মোহাম্মদ মৃধা মসজিদ
ঢাকার লালবাগে যেসব ঐতিহাসিক স্থাপনা রয়েছে তার একটি খান মোহাম্মদ মৃধা মসজিদ। তিনশ বছর পুরনো এ স্থাপনাটি চোখে পড়ে লালবাগ কেল্লার মেইন গেইট থেকে পশ্চিম দিকে কয়েক মিনিট এগোলেই। মসজিদের অনন্য স্থাপত্যশৈলী, নান্দনিক নকশায় চোখ আটকে যায় দর্শনার্থীদের।