তামাক কোম্পানির প্রলোভন থেকে তরুণদের সুরক্ষা দিতে হবে
বিড়ি-সিগারেটের ধোঁয়া থেকে শুরু করে ই-সিগারেট কিংবা জর্দা-গুল—প্রতিটি তামাকজাত পণ্যই মৃত্যুর কারণ। প্রতিবছর হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি আর লাখো মানুষের অকালমৃত্যুর এই চক্র থামাতে ‘জিরো টলারেন্স’ নীতির কোনো বিকল্প নেই।