মাধ্যমিকের বই এখনো ছাপাখানায়
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেলেও ‘মুখ গোমড়া’ মাধ্যমিকের শিক্ষার্থীদের। এবার সবচেয়ে পিছিয়ে আছে সপ্তম ও অষ্টম শ্রেণির বই ছাপানোর কাজ। ছাপাখানা থেকে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে পুরো জানুয়ারি লেগে পারে বলে আভাস দিয়েছেন বোর্ডের কর্মকর্তারা।