০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
আষাঢ়ের তৃতীয় দিন ছিল মঙ্গলবার। এদিন সকাল থেকেই কখনো ঝিরিঝিরি, আবার কখনো ঝুম বৃষ্টি হয় ঢাকায়। এতে করে টানা কয়েক দিনের যে ভ্যাপসা গরম, তা থেকে স্বস্তি মিলেছে জনজীবনে। তবে বাইরে বের হওয়া মানুষ ভোগান্তিতেও পড়েন।
তীব্র রোদ আর গরমের পর সোমবার দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে নেমেছে বৃষ্টি। স্বল্প সময় বৃষ্টি ঝরলেও তাতে খানিকটা স্বস্তি ফেরে নগরীতে।
রাজধানীতে দুপুরে হঠাৎ বৃষ্টি নামলে তীব্র গরমে স্বস্তি নামে কিছুটা। বৃষ্টির মধ্যে চলতি পথে গন্তব্যে ছুটেছেন অনেকে, কেউ কেউ বৃষ্টি উপভোগে ভিজেছেনও।