তেজগাঁওয়ে বসেছে ‘বিসিক বর্ষা মেলা’
দেশের উদ্যোক্তাদের পণ্যের প্রচারে পাঁচ দিনের মেলা আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। ঢাকার তেজগাঁওয়ে বিসিক ভবনের নিচতলায় রোববার শুরু হয় ‘বিসিক বর্ষা মেলা’। এতে জামদানি ও সিল্কসহ হস্তশিল্পের নানা পণ্য স্থান পেয়েছে।