মাইলস্টোন ট্র্যাজেডি: বিমান বাহিনী প্রধান ‘গুজবে’ কান দিতে নিষেধ করলেন
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘গুজব’ আমলে না নেওয়ার অনুরোধ করেছেন বিমান বাহিনী প্রধান। মঙ্গলবার দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ‘ফিউনারেল প্যারেড’ শেষে গণমাধ্যমে কথা বলেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, এই দুর্ঘটনা সম্পর্কিত কোনো তথ্য লুকাচ্ছে না বিমান বাহিনী।