২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ঢাকা থেকে উড়াল দেওয়ার পর পাখির সঙ্গে ধাক্কা লাগায় ফিরতে হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী ফ্লাইটকে। ১৫৪ যাত্রী এবং ৭ জন ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বিমানবন্দরগুলো পাখিসহ বন্যপ্রাণীমুক্ত রাখার বিষয়ে সবরকম উদ্যোগই নেওয়া হয়েছে। দেশের কোনো বিমানবন্দরের রানওয়ের শেষপ্রান্তে দেয়াল নেই, বলেছেন বেবিচক চেয়ারম্যান।