হাঁকডাকে মুখর বাদামতলী ফলের আড়ত
দেশি-বিদেশি ফল পাইকারিতে কিনতে সারা দেশের ব্যবসায়ীরা ছোটেন পুরান ঢাকার বাদামতলী ও ওয়াইজঘাট আড়তে। ভোর থেকেই শুরু হয় বিক্রেতাদের হাঁকডাক। সদরঘাট লঞ্চ টার্মিনালের সামনে থেকে বাকল্যান্ড বাঁধের পাশ ধরে বাবুবাজার সেতুর নিচ পর্যন্ত দুই কিলোমিটার সড়কে বসে ফলের দোকান।