রূপালি পর্দা থেকে একাত্তরের অগ্নিপথ: কবরীর ‘স্মৃতিটুকু থাক’
রূপালি পর্দার ভুবনভুলানো হাসি কীভাবে একাত্তরের রণাঙ্গনে হয়ে উঠেছিল এক অমোঘ অস্ত্র? ‘মিষ্টি মেয়ে’র জৌলুস যখন বিনোদন ছাপিয়ে পরিণত হলো স্বাধীনতার সংলাপে। বাসের শরণার্থী থেকে আকাশবাণীতে ভাষণ প্রচার—চলচ্চিত্রের কিংবদন্তি কবরীর জীবনের সেই ঝঞ্ঝাবিক্ষুব্ধ ও রোমাঞ্চকর অধ্যায় তুলে ধরে জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন বায়জীদ খুরশীদ রিয়াজ।