পুরান ঢাকায় নববর্ষের আমেজ
বাংলা নতুন বছর শুরু হতে বাকি দুদিন। জাঁকজমকপূর্ণ আয়োজনে দিনটি উদযাপনে নানা প্রস্তুতি নিচ্ছেন অনেকে। পুরান ঢাকার ব্যবসায়ীরাও নববর্ষ ঘিরে ব্যস্ত হয়ে পড়েছেন। লাল কাপড়ের মোড়ানো টালিখাতা, নর্ববর্ষের আমন্ত্রপত্র এবং ঘর কিংবা দোকান সাজানোর নানা সামগ্রী তৈরি করে বিক্রি করছেন বাংলাবাজার-শাঁখারী বাজারের দোকানিরা।