নামকরণের পুরোনো রোগ এবং প্রতিমন্ত্রীর ‘মিরাকল’ তথ্য
‘দেশের বহু পরিবহন ও প্রতিষ্ঠানের নামও তো সীমান্ত বা দিগন্ত, সেগুলোও কি আমার?’ নিজের ছেলে মীর সীমান্ত ও মীর দিগন্তের নামে দুটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এই সরস জবাব কি সাধারণ মানুষের সন্দেহ দূর করতে পারবে? ক্ষমতার বৃত্তে ব্যক্তিপূজা আর পরিবারের সদস্যদের নামে নামকরণের পুরোনো রোগের পুনরাবৃত্তি কি মানবে জনগণ?