আলিয়া মাদ্রাসার সেই মাঠে এখন ধোপাদের ব্যস্ততা
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের প্রাঙ্গণ এখন ধোপাদের কাপড় শুকানোর জায়গা। দীর্ঘ সময় ধরে ব্যবহার না হওয়ায় ফাঁকা পড়ে থাকা আদালতের সামনের মাঠে এখন বিভিন্ন ডেকোরেশন প্রতিষ্ঠানের কাপড় শুকানোর কাজ চলছে। পিলখানা হত্যাকাণ্ডের পর আসামিদের বিচারে মাঠটিতে অস্থায়ী আদালত বসানো হয়। গত ৯ জানুয়ারি এজলাস কক্ষ আগুনে পুড়ে গেলে সেখানে এ আদালতের কার্যক্রম বন্ধ থাকে।