জ্বালানির দামে দিশেহারা পাকিস্তান, ফিলিপিন্সের পরিবহন শ্রমিকরা
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে যে আগুন লেগেছে, তার আঁচ সরাসরি এসে লেগেছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাধারণ মানুষের পকেটে। পাকিস্তানে এক লিটার তেলের দাম এখন ৩২০ রুপির ওপরে। ফিলিপিন্সে লোকসান দিয়ে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন চালকরা।