২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
সম্প্রতি এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ময়মনসিংহে পাসের হার কমেছে। তবে আগামীতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তারা।
রূপগঞ্জ ও বন্দর উপজেলার তিনটি কলেজ থেকে কেউ পাস করেনি।
পরীক্ষা নিয়ন্ত্রক বলছেন, ইংরেজিতে ‘প্রয়োজনীয় সংখ্যক এবং ভালো মানের’ শিক্ষক না থাকা, ‘ওভার মার্কিং’ বন্ধ হয়ে যাওয়াসহ কয়েকটি কারণে পাসের হার এবং জিপিএ-৫ কমেছে।
“আগে পাস করাতে বা ভালো ফলের নিশ্চয়তা দিতে নম্বর একটু বাড়তি দিতে বলা হত। যদি এবার তা না হয়, তা পাসের হার ও জিপিএ-৫ কমার কারণ হতে পারে।”
“মূল্যায়ন পদ্ধতি যা হওয়ার, তা যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি এসেছে,” বলেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান।