মর্যাদাপূর্ণ বার্ধক্য: অনুগ্রহ নয়, অধিকার
প্রবীণদের দেখাশোনার দায়িত্ব কি শুধুই সন্তানদের, নাকি রাষ্ট্রেরও এখানে বড় কোনো দায় আছে? অনেক সন্তান মনভরা ভালোবাসা নিয়েও শুধু অর্থের অভাবে কিংবা সঠিক কেয়ার গিভিং সিস্টেমের অনুপস্থিতিতে মা-বাবার যথাযথ যত্ন নিতে পারেন না। সমাজ ঢালাওভাবে সন্তানদের দোষারোপ করলেও, আমাদের রাষ্ট্রীয় কাঠামোর সীমাবদ্ধতা নিয়ে আমরা কতটুকু ভাবছি?