২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
মানিকগঞ্জের সিংগাইরে মঙ্গলবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন।
চীন সফরের শেষ দিন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জাদুঘর পরিদর্শনের পাশাপাশি তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের প্রতি শ্রদ্ধাও জ্ঞাপন করেছেন। পরে তিনি চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চাও ল্যচির সঙ্গেও সাক্ষাৎ করেন। বিকালে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রথম বিদেশ সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধামন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার বার্তা এসেছে দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন থেকে।
দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাত পৌনে ৯টায় কুয়ালা লামপুর বিমানবন্দরে পৌঁছার পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী হিসেবে শনিবার প্রথমবার কক্সবাজার সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন, বৃক্ষরোপণ, সুধী সমাবেশ, জনসভাসহ দিনভর নানা কর্মসূচি ছিল এ সফরে।
চাঁদপুর সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার এই সফরে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন, জনসভা ও দলীয় কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।
সাড়ে তিন দশক পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সিনেট ভবনে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে হেঁটে অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে গিয়ে শিক্ষার্থীদের উন্মুক্ত মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়া হয়েছে ১৫ ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে। বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুরস্কার তুলে দেন। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার।