২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ঢাকার বেইলি রোডে তিনদিনের পাহাড়ি ফল মেলা শুরু হয়েছে শনিবার। মেলায় মৌসুমি পাহাড়ি ফলের পাশাপাশি চাল, ডাল, হলুদ, মরিচ এবং নানা ধরনের শাকসবজিও মিলছে। পাহাড়ি পণ্যের সঙ্গে নগরবাসীর পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।
শুধু আম নয়, পাহাড়ি নানা ফলের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিভিন্ন কৃষিজাত পণ্যও আছে।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদরের বিহার টিলা গ্রামে ঢালু জমিতে শখের বশে বিদেশি ফল রাম্বুটানের চারা রোপণ করেছিলেন কৃষি উদ্যোক্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আকেইপ্রু চৌধুরী। ২০২১ সালে বিভিন্ন দেশ থেকে ২২০টি চারা সংগ্রহ করেছিলেন তিনি। সেই গাছগুলোই এখন আশার আলো দেখাচ্ছে তাকে।