সাইনবোর্ড মোড়ে ‘হ-য-ব-র-ল’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ের জায়গা দখল করে গড়ে উঠেছে অটোরিকশা স্ট্যান্ড, বিক্ষিপ্তভাবে পার্কিং করে রাখা হচ্ছে যানবাহন। সেইসঙ্গে মোড়ের মাঝখানে নিয়মিত বসছে অস্থায়ী দোকানপাট। বালাই নেই নিয়ম-কানুনের। এমন অব্যবস্থাপনায় এ মোড় ঘিরে যানবাহন আর মানুষের জটলা লেগেই থাকে। দিনের পর দিন চলছে এভাবেই।