১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
রাজধানীর মিরপুর-১ নম্বরে প্রতি শুক্রবার বসে পাখির হাট। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এ হাটে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি নিয়ে হাজির হন বিক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পাখিপ্রেমীদের ভিড়ে জমজমাট থাকে এ হাট।