২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে। রোববার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ইসহাক দার বলতে পারতেন, ‘বাংলাদেশ আমাদের গোয়াল থেকে ছুটে যাওয়া হারানো গাভী’, তাহলে হয়তো কিছুটা বুঝতে পারতাম আমরা। সত্যি, একাত্তরের আগে বাংলাদেশ ছিল ওদের গোয়াল ঘরে রশি দিয়ে বাঁধা। তারা প্রতিদিন দুধটা নিয়ে যেত, মাখন ও ঘি বানিয়ে খেত— রশিতে বাঁধা গাভীটা গোয়াল ঘরে শুয়ে শুকনো ঘাস চিবাত।