১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনি প্রচারের দ্বিতীয় পর্বে চট্টগ্রামে জনসভা করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে নগরীর পলোগ্রাউন্ড মাঠে এ সমাবেশ আয়োজন করা হয়। এর আগে ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে জনসভা করেছিলেন তারেক রহমান।
এর আগে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।
এর আগে সিলেটে একই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তিনি।
“আশা করি, তিনি দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তিনি তার পরিকল্পনা জানাবেন।”
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে রোববার অনুষ্ঠেয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভার জন্য প্রস্তুত করা হয়েছে মঞ্চ। শহরের বিভিন্ন জায়গা সাজানো হয়েছে তোরণ, ফেস্টুন আর বিলবোর্ডে।
“আগামীকাল এই সমাবেশটি হবে মানুষের অধিকার আদায়ের সংগ্রামের একটি সমাবেশ।”