উত্তরের পথে পথে তারেক
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের প্রচারে সারা দেশ চষে বেড়াচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় শনিবার তিনি গেছেন উত্তরাঞ্চলে। এদিন নীলফামারী ও ঠাকুরগাঁওয়ের জনসভায় অংশ নিয়ে দলের প্রতিশ্রুতি তুলে ধরেন। এর আগে গত ৩০ জানুয়ারি বগুড়া ও রংপুরে জনসভায় যোগ দেন তিনি।