ব্যাংককে পানশালায় ভয়াবহ আগুন, ২৭ জনের মৃত্যু
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। আহত হয়েছেন ৬০ জনের বেশি মানুষ। আগুনের কারণ তদন্ত করছে থাই কর্তৃপক্ষ।