পাম্পে তেলের বাড়তি চাহিদার প্রভাব ডিপোতে
ইরান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট তৈরি হতে পারে— এমন আশঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে পণ্যটির চাহিদা বেড়ে গেছে। আর পাম্পে চাহিদা বাড়ার প্রভাব পড়েছে তেলের ডিপোগুলোতেও। নারায়ণগঞ্জের ফতুল্লায় যমুনা ও মেঘনা ডিপোতে লরিতে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ডিলারদের।