২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কয়েক দিন ধরে তীব্র গরম পড়েছে রাজধানীতে। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। এই তাপপ্রবাহ আর তীব্র রোদের কারণে ব্যাহত হচ্ছে নগরজীবন।
ছুটির দিন হলেও তীব্র গরমে জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন কমই বের হয় ঘর থেকে। তবে খেটেখাওয়া মানুষগুলোর পেটের তাগিদে কাজ না করে নিস্তার নেই।