০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
দীর্ঘ নির্বাসন জীবন কাটিয়ে দেশে ফেরার পরদিন শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেরে বাংলা নগরে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। সমাধিস্থলে যাওয়ার খবরে গুলশান থেকে শেরে বাংলা নগর পর্যন্ত সড়কের দুপাশে নেতাকর্মী ও উৎসুক মানুষেরা প্রচণ্ড ভিড় করেন।
নির্বাসনে দেড়যুগ কাটিয়ে সপরিবারে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এরপর সেখান থেকে বেরিয়ে ৩০০ ফিট সড়কে জনসমুদ্রে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে চলে যান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে। সেখান থেকে রাতে গুলশানের ১৯৬ নম্বর বাসায় গিয়ে ওঠেন।
প্রায় ১৮ বছরের নির্বাসন ভেঙে দেশে ফিরেছেন বিএনপি নেতা তারেক রহমান। লাখো নেতাকর্মীর উপস্থিতিতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে তার জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মানুষের ঢল নামে।
প্রায় ১৮ বছর পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে রাস্তায় জড়ো হওয়া নেতাকর্মীদের ভিড় আর কঠোর নিরাপত্তার কারণে প্রায় সারাদিনই অচল ছিল বিমানবন্দর সড়কসহ বেশ কিছু রাস্তা। তাতে ভোগান্তিতে পড়ে চলতি পথের মানুষ, অনেকে পায়ে হেঁটে গন্ত্যেবে পৌঁছানোর চেষ্টা করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (তিনশ ফিট সড়ক) জনসমুদ্রে পরিণত হয়। কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো সড়ক নেতাকর্মীদের পদচারণায় মুখরিত।
দেড় যুগ পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করে নিতে উৎসবের আমেজ সারা দেশের নেতাকর্মীদের মাঝে। রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক, মোড়, অলিগলি ‘লিডার আসছে’ লেখা ব্যানার-পোস্টারে ভরে গেছে।