গোপালগঞ্জে সহিংসতা: রাজনৈতিক উত্তেজনা ও দায়িত্বের পরীক্ষা
গোপালগঞ্জমুখী পদযাত্রার আগেই উত্তেজনা ছড়িয়েছে এনসিপি, হামলার আশঙ্কাও ছিল স্পষ্ট। তবু প্রশাসনের অবিমৃষ্যকারিতায় ঘটেছে প্রাণহানি। এই সহিংসতা দেশজুড়ে ছড়িয়ে পড়লে, তা আগামী নির্বাচনের সামনে অশুভ সংকেত হয়ে দেখা দিতে পারে।