০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া পুলিশের এএসপি পদমর্যাদার কর্মকর্তা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট ছড়িয়ে পড়ে। পরে গত ২ অগাস্ট পুলিশ সদর দপ্তর জানায়, এই নামে তাদের কোন এএসপি নেই।
এ মামলায় এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
তালেবুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ইতোমধ্যে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি।”
গোপন বৈঠকে ‘আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার’ অভিযোগে মেজর সাদিকুল হক নামের এক সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা এর আগে জানিয়েছিল সেনা সদর।