ফেব্রুয়ারিতে ভোটের জন্য দেশ ‘যথেষ্ঠ’ স্থিতিশীল ও প্রস্তুত: কক্সবাজারে ইউনূস
ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের জন্য দেশ ‘যথেষ্ঠ’ স্থিতিশীল ও প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার কক্সবাজারের হোটেল বে ওয়াচে অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক এক সংলাপে তিনি এই মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকার প্রধান বলেছেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে’।