ড্রোনে ড্রোনে '৩৬ জুলাই’
অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠান— '৩৬ জুলাই উদযাপনের’ অংশ হিসেবে মঙ্গলবার রাতে ঢাকায় হয় ড্রোন শো। 'ডু ইউ মিস মি?' শিরোনামের এ আয়োজনে মানিক মিয়া এভিনিউয়ের আকাশে ওড়ে প্রায় দুই হাজার ড্রোন, যেখানে তুলে ধরা হয় ‘৩৬ জুলাইয়ের’ নানা প্রেক্ষাপট। যৌথভাবে আয়োজনে ছিল বাংলাদেশ ও চীন।