ইরান সবসময় বহিরাক্রমণের লক্ষ্য, তবুও টিকে আছে
ইরানিরা গত সপ্তাহের মঙ্গলবারের ঘটনার মতো মনে রাখতে পারে হাজার বছর আগের আলেকজান্ডারের আক্রমণ। বর্তমানের ইসরায়েলি হামলা আর মার্কিন সাম্রাজ্যবাদের সম্মিলিত আস্ফালন কি পারবে পাঁচ হাজার বছরের সেই শিকড় উপড়ে ফেলতে?