জাকসু: ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে নতুন নির্বাচনের দাবি ছাত্রদলের
জাকসু নির্বাচনে ‘মব’ তৈরির মাধ্যমে ‘ভোট জালিয়াতি’ করেছে ইসলামী ছাত্রশিবির। এমন দাবি করে ছাত্রদলের নেতারা বৃহস্পতিবার রাতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মিছিল শেষে তারা ‘প্রহসনের’ এই নির্বাচন বাতিল করে নতুনভাবে ভোট আয়োজনের দাবি জানায়।