সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর ২৭ বনদস্যুর আত্মসমর্পণ
বাগেরহাটের মোংলায় মঙ্গলবার সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ সদস্য অস্ত্র ও গুলিসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। ২৭টি আগ্নেয়াস্ত্র, ৩৪০ রাউন্ড গুলি এবং ৫৫ রাউন্ড ফাঁকা গুলির খোসা জমা দেন তারা।